প্রিন্ট এর তারিখ : ১১ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬
স্পিকার গালিবাফের নেতৃত্বে ইসলামাবাদে ইরানের প্রতিনিধি দল
নিউজ ডেস্ক ||
যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে পৌঁছেছে ইরানের একটি প্রতিনিধিদল। শুক্রবার রাতে ইসলামাবাদে পৌঁছায় ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলটি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর ডনের।এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে আসা প্রতিনিধি দলকে স্বাগত জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক এবং স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি।পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসহাক দার আশা প্রকাশ করেছেন-সংশ্লিষ্ট পক্ষগুলো গঠনমূলক আলোচনায় অংশ নেবে। সংঘাতের স্থায়ী ও টেকসই সমাধানে পৌঁছাতে পাকিস্তান মধ্যস্থতার ভূমিকা অব্যাহত রাখতে চায় বলেও তিনি উল্লেখ করেন।এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত যুদ্ধবিরতি আলোচনার আগে এই প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছায়।ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের নেতৃত্বে এই প্রতিনিধিদলে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং কয়েকজন আইনপ্রণেতা।ইরানের সঙ্গে আলোচনায় যোগ দিতে ইতোমধ্যে পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার নেতৃত্বে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জারেড কুশনার আলোচনায় অংশ নেবেন।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত