প্রিন্ট এর তারিখ : ০১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬
ইসলামপুরে দোস্ত এইডের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পেল ৫০০ পরিবার
ফজলে এলাহী মাকাম , স্টাফ রিপোর্টার ||
জামালপুরের ইসলামপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার ১ আগস্ট সকালে উপজেলার গুঠাইল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো: জুবায়ের। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দোস্ত এইডের হেড অব একাউন্টস এন্ড এডমিন কহিনুর আলম চৌধুরী, চিনাডুলী ইউপি চেয়ারম্যান আ: ছালামসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তাগণসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।প্রতিটি প্যাকেটে রয়েছে নারীদের জন্য স্যানিটারী ন্যাপকিন, পরিবারের সকলের জন্য টুথপেষ্ট, টুথ ব্রাশ, শ্যাম্পু, ডিটারজেন্ট পাউডার, বিউটি সোপ, এন্টিসেপটিক লিকুইডসহ প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী যা প্রতিটি পরিবারের জন্য নিরাপদ স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিশ্চিত করবে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত