প্রিন্ট এর তারিখ : ০৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নকলায় জামায়াতের সমাবেশ ও গণমিছিল
নকলা প্রতিনিধি ||
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী নকলা উপজেলা শাখার উদ্যোগে শেরপুরের নকলায় সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৫ আগস্ট) বিকেলে নকলা শহরের নিউ মার্কেট মোড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও শেরপুর জেলার দায়িত্বশীল নেতা মু. গোলাম কিবরিয়া (ভিপি)।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা গোলাম সারোয়ার। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নকলা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শরিফুর রহমান।বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে দেশ, গণতন্ত্র ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সমাবেশের আগে একটি গণমিছিল নকলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত