প্রিন্ট এর তারিখ : ০৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬
নকলা বাজার বণিক সমিতির কমিটি অনুমোদন
স্টাফ রিপোর্টার ||
শেরপুরের নকলা বাজার বণিক সমিতির আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এতে আহবায়ক নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মোঃ আমিনুল হক এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন মোঃ জাহিদুল ইসলাম (জাহিদ)।সম্প্রতি নকলা উপজেলা শহরের বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা সাধারণ সভার মাধ্যমে ৩১ সদস্যে বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করেন। পরবর্তীতে বৃহস্পতিবার ( ৬ আগস্ট) শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের এমপি ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর স্বাক্ষরে ওই কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক মোঃ মালেকুজ্জামান (দ্বারা), কৃষ্ণ কান্তি রায়, মোঃ বেলায়েত হোসেন, মোঃ নেকতার মিয়া, মোঃ মহিউদ্দিন সেলিম, মোঃ মনিরুজ্জামান, তোতা মিয়া, হাছুর উদ্দিন, মোঃ নিয়ামত মিয়া ও মোঃ আহসান হাবীব (রুবেল), এছাড়া অন্যান্য নির্বাহী সদস্যদের মধ্যে দেবজিৎ কুমার বণিক, মোঃ সাদেক হোসেন, মোঃ ইয়াহিয়া ভূট্টো, মোঃ সোহেল রানা নিজাম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ ছাদরুল আমিন, মোঃ শাহাদত হোসেন, মোঃ আব্দুল হাই, মোঃ কামাল হোসেন, মোঃ জান্নাতুল্লাহ (জান্নাত), মোঃ মজিবর রহমান পাড়ই, মোঃ সবুজ মিয়া, মোঃ কাজল মিয়া, এফ এম ওবায়দুল হক, মোঃ উমর ফারুক সুজন, মোঃ রাশেদুল আলম সুমন, মোঃ সোহাগ মিয়া, মোঃ সোলায়মান এবং মোঃ শাহীন মিয়া।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত