প্রিন্ট এর তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬
গ্যাস সরবরাহ কখন স্বাভাবিক হবে, জানালেন জ্বালানিমন্ত্রী
নিউজ ডেস্ক ||
আগামী ২-৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, ‘যান্ত্রিক ত্রুটির সমাধান শেষে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বৃহস্পতিবার (০৬ আগস্ট) বিকেল থেকে গ্যাস সরবরাহ শুরু করবে। এর ফলে আগামী দুই-তিন দিনের মধ্যে গ্যাসের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।’বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হতে কত দিন লাগবে, এমন প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘এফএসআরইউ মেরামত বিকেলের মধ্যে শেষ হয়ে যাবে। এরপর থেকেই গ্যাস সঞ্চালন আবার শুরু হবে।লোডশেডিং নিয়ে তিনি বলেন, ‘স্বাভাবিকভাবে গ্যাস না থাকলে মানুষও পাবে না, আমার পাওয়ার স্টেশনও পাবে না। এখন আমার যে পাওয়ার স্টেশন বন্ধ হয়ে গেছে, সেগুলো আবার চালু করব।’
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত