প্রিন্ট এর তারিখ : ০৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬
ইরান যুদ্ধ নিয়ে নতুন সতর্কতা, সরে আসতে বললেন মার্কিন সেনাপ্রধান
নিউজ ডেস্ক ||
আমেরিকান সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, মার্কিন জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান ব্যক্তিগত বৈঠকে সতর্ক করেছেন এবং ইরানের সঙ্গে যুদ্ধ থেকে বেরিয়ে আসার একটি পথ খুঁজে বের করার জন্য আহ্বান জানিয়েছেন।সিএনএন তিনটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে রিপোর্ট করেছে যে, মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান ‘ড্যান কেইন’ সাম্প্রতিক সপ্তাহগুলোতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ব্যক্তিগত বৈঠকে জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরানের সঙ্গে যুদ্ধ থেকে বেরিয়ে আসার একটি পথ খুঁজে বের করতে হবে।মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান যুদ্ধ আরও তীব্র করার পরিণতি সম্পর্কে তার উদ্বেগ মার্কিন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)-র পরিচালক জন র্যাটক্লিফ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে অবহিত করেছেন।যুদ্ধ শুরু হওয়ার প্রায় ছয় মাস পর, যখন ট্রাম্প ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার কথিত লক্ষ্যের কথা বলে চলেছেন, তখন মার্কিন সামরিক বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা ব্যক্তিগত মহলে যুদ্ধ শেষ করার কোনো সহজ সামরিক সমাধানের অভাব নিয়ে কথা বলছেন। এদিকে, মার্কিন সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার দেশের অর্থনীতির ক্ষতিসাধনে ট্রাম্পের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেছেন, যুদ্ধ, শুল্ক এবং তার অর্থনৈতিক নীতির কারণে এক লাখ ৩০ হাজারেরও বেশি মানুষের চাকরি চলে গেছে। তিনি ব্যঙ্গ করে প্রশ্ন করেছেন, ‘ট্রাম্প কোন গ্রহ থেকে এসে এমন একটি অর্থনীতিকে ইতিহাসের সেরা অর্থনীতি বলছেন?’
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত