প্রিন্ট এর তারিখ : ০৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬
নালিতাবাড়ীতে ইয়াবাসহ ছাত্রদল নেতা জনতার হাতে আটক, দল থেকে অব্যাহতি
স্টাফ রিপোর্টার ||
শেরপুরের নালিতাবাড়ীতে ১৪টি ইয়াবাসহ স্থানীয় জনতার হাতে আটকের পর বরুয়াজানি শহীদ মুক্তিযোদ্ধা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ও সাংগঠনিক সম্পাদককে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (৮ আগস্ট) শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি মো. নাইম হাসান উজ্জ্বল ও সাধারণ সম্পাদক খালিদুজ্জামান সিদ্দিকী আসিফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।পুলিশ জানায়, একই দিন ভোররাতে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বিশগিরিপাড়া হ্যান্ডেল মোড় এলাকায় মাদক পাচারের সন্দেহে স্থানীয় লোকজন দেলোয়ার হোসেন (২২), ছাদেক আলী (২৩) ও ফারুক মিয়া (২২) কে আটক করেন।পরে তাঁদের কাছ থেকে ১৪টি ইয়াবা উদ্ধার করে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ ইয়াবা জব্দ করে তিনজনকে গ্রেপ্তার করে।ঘটনার পর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে দেলোয়ার হোসেন ও মো. সাদেক হোসেনকে নিজ নিজ পদ থেকে অব্যাহতি দেয় শেরপুর জেলা ছাত্রদল।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত