প্রিন্ট এর তারিখ : ০৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬
নালিতাবাড়ীতে বিশ্ব আদিবাসী দিবস পালিত
এম. সুরুজ্জামান ||
শেরপুরের নালিতাবাড়ীতে “আদিবাসী ধাত্রীদের সম্মান- জীবন ও সুস্থতার সুরক্ষা” এই মূলসুরের উপর ভিত্তি করে কারিতাস সীডস প্রকল্পের আয়োজনে বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়েছে।উপজেলার সীমান্তবর্তী ১নং পোড়াগাঁও ইউনিয়নের খ্রিষ্টান অধ্যুষিত বারমারী সেন্ট লিও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে রবিবার (৯ আগস্ট) আয়োজিত এই দিবসের কর্মসূচীর অংশ হিসেবে শোভাযাত্রা, আলোচনা সভা ও আদিবাসী নৃত্য এবং গান পরিবেশন করা হয়।রেভারেন্ট ফাদার নোবেল পাথাং এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিতির বক্তব্য রাখেন- কারিতাস ময়মনসিংহ অঞ্চলের কর্মসূচী ব্যবস্থাপক মি. দুলেন আরেং। বিশেষ অতিথি হিসেবে ট্রাইবাল ওয়েলফেয়ার এসাসিয়েশন (টিডব্লিউএ) এর চেয়ারম্যান মি. কোপেন্দ্র নকরেক, কার্ডিনাল পেরেরা, ব্রিলিয়ান্ট চিরান, সিস্টার আগনেস বক্তব্য রাখেন। এসব কর্মসূচীতে গারো, হাজং, কোচ, হদি, ডালু, এবং বর্মন সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন। এছাড়াও পৃথকভাবে জেলার ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলাতেও এই বিশ্ব আদিবাসী দিবসটি যথাযযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত