প্রিন্ট এর তারিখ : ১০ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬
ছাদ বাগান প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন শেরপুর পৌরসভার
স্টাফ রিপোর্টার ||
জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উপলক্ষে আয়োজিত ছাদ বাগান প্রতিযোগিতার ‘শ্রেণি-ঙ’ ক্যাটাগরিতে সারা বাংলাদেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে শেরপুর পৌরসভার ছাদ বাগান। ৯ আগস্ট রবিবার বিকেলে রাজধানী ঢাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর কাছ থেকে এই অর্জনের জাতীয় পুরস্কার ও সম্মাননা গ্রহণ করেন শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা।এদিকে সারাদেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করায় শেরপুর পৌরসভা কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছে বিভিন্ন মহল।এ ব্যাপারে শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, নগরীর সৌন্দর্য বৃদ্ধি এবং সবুজ ও বাসযোগ্য শহর গড়ে তোলার লক্ষ্যে শেরপুর পৌরসভার চলমান উদ্যোগের এটি একটি গুরুত্বপূর্ণ জাতীয় স্বীকৃতি। শেরপুর পৌরসভার এই অর্জনে আমরা গর্বিত।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত