প্রিন্ট এর তারিখ : ১৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬
শেরপুর পৌরসভায় শিশু কিশোরদের কম্পিউটার প্রশিক্ষণ
স্টাফ রিপোর্টার ||
শেরপুর পৌরসভার আয়োজনে প্রযুক্তি নির্ভর কর্মদক্ষতা বাড়ানোর লক্ষ্যে বিনামূল্যে শিশু-কিশোরদের কম্পিউটার প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে পৌরসভার চারু ভবনের মিউজিয়াম হল রুমে প্রশিক্ষণ উদ্বোধন করেন পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা।এসময় পৌর নির্বাহী কর্মকর্তা আবুলায়েছ মোঃ বজলুল করিম, সহকারী প্রকৌশলী (পানি) রেজাউল করিম রাজা, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, প্রশিক্ষক শফিকুল ইসলাম জিহাদ সহ পৌর মিউজিয়ামের অন্যান্য কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।উদ্বোধনী দিনে ১৫ জন শিশু-কিশোর তিন মাস ব্যাপী কম্পিউটার বেসিক কোর্স প্রশিক্ষণে অংশ নেয়। পরবর্তীতে তাদেরকে আউটসোর্সিং সহ অন্যান্য কোর্স করানো হবে বলে পৌর প্রশাসন সূত্র জানান।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত