প্রিন্ট এর তারিখ : ১৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬
রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট-দোকান বন্ধের নির্দেশনা প্রচারণায় শেরপুরের প্রশাসন
স্টাফ রিপোর্টার ||
বিদ্যুৎ সাশ্রয়ে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড এবং আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) নতুন নির্দেশনা কার্যকরের জন্য শেরপুর পৌর শহরের এ প্রচারাভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, জেলা পুলিশ সুপার এমকেএম জহিরুল ইসলাম ও জেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মামুনুর রশিদ পলাশ।এ সময় তারা বলেন, বুধবার বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে যে নির্দেশনা জারি করা হয়ে তার প্রেক্ষিতেই এ প্রচারাভিযান। গ্যাস সংকটে সারাদেশে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় লোডশেডিং বেড়েছে। এ পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দোকানপাট ও শপিংমল বন্ধের সময় কমানো হয়েছে। এ ছাড়া সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। পাশাপাশি সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকানসহ জরুরিসেবার প্রতিষ্ঠানগুলো এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।প্রচারাভিযানে আরও উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত