প্রিন্ট এর তারিখ : ১৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬
রাস্তা সংস্কার ও পানি নিষ্কাশনের দাবিতে বিক্ষোভ মিছিল
এ এম আব্দুল ওয়াদুদ, স্টাফ রিপোর্টার ||
শেরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নবীনগর এলাকার ভাঙাচোরা রাস্তা দ্রুত সংস্কার এবং কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা শেরপুর পৌরসভায় গিয়ে পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েছ মো. বজলুল করিম-এর কাছে একটি স্মারকলিপি জমা দেন।রোববার (১৬ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে দক্ষিণ নবীনগর এলাকার নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দক্ষিণ নবীনগর জামে মসজিদ থেকে নবীনগর আদর্শ বিদ্যালয়ের স্কুল গেট পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে থাকায় চলাচল চরম দুর্ভোগে পরিণত হয়। কাদা ও জলাবদ্ধতার কারণে স্কুলগামী শিক্ষার্থী, মুসল্লি এবং সাধারণ মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। দীর্ঘদিন পানি জমে থাকায় মশার উপদ্রব বাড়ার পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিও তৈরি হচ্ছে।স্মারকলিপিতে এলাকাবাসী দ্রুত রাস্তা সংস্কার, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, বর্ষা মৌসুমে স্থায়ীভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।এলাকাবাসী বলেন, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে তারা বিক্ষোভ মিছিল করে পৌরসভায় স্মারকলিপি জমা দিয়েছেন।স্মারকলিপি গ্রহণ করেন শেরপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েছ মো. বজলুল করিম। এ সময় তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত