প্রিন্ট এর তারিখ : ১৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬
জামালপুরে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড
ফজলে এলাহী মাকাম , স্টাফ রিপোর্টার ||
জামালপুরের ইসলামপুর উপজেলার ব্যাপারীপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার (১৬ আগস্ট) জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক ব্যক্তিরা হলেন— মেলান্দহ উপজেলার দুরমুঠ এলাকার আব্দুল মজিদের ছেলে আদর আলী (৩২), ইসলামপুর উপজেলার উত্তর দরিয়াবাদ এলাকার মৃত শাহ ফকিরের ছেলে মো. রিপন শাহ (১৯) এবং একই উপজেলার মৃত হাজী মো. রমজান আলীর ছেলে মোহাম্মদ এনামুল হক (৩৭)।অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং অপর একজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।অভিযানে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোহাম্মদ জুবায়ের এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জামালপুরের ইন্সপেক্টর বিদ্যুৎ বিহারী নাথ।স্থানীয়রা জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদকের বিস্তার রোধে ইতিবাচক ভূমিকা রাখবে। মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষকে সচেতন ও সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত