প্রিন্ট এর তারিখ : ১৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬
নকলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ শুরু
নকলা প্রতিনিধি ||
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ শুরু হয়েছে। রোববার (১৬ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মাছের পোনা অবমুক্তকরণ, বর্ণাঢ্য শোভাযাত্রা ও বেলুন উড়িয়ে সপ্তাহটির উদ্বোধন করা হয়।এরপর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ। প্রধান অতিথি ছিলেন ইউএনও মো. জাহাঙ্গীর আলম।আলোচনা সভায় স্থানীয় মৎস্যচাষি, মৎস্যজীবী ও জনপ্রতিনিধিরা মৎস্য খাতের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং সরকারি সহায়তার বিষয়ে মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত