প্রিন্ট এর তারিখ : ১৭ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬
নালিতাবাড়ীতে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনষ্ঠিত
এম. সুরুজ্জামান ||
‘খেলাধুলায় মনোনিবেশ, মাদকমুক্ত পরিবেশ’ এমন স্লোগানে শেরপুরের নালিতাবাড়ীতে ওয়ার্ডভিত্তিক মাদক বিরোধী গণসচেতনতামূলক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনষ্ঠিত হয়েছে।সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয় মাঠে ওই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। এ সময় ১নং পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি দরবেশ আলী মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের এডহক কমিটির সদস্য ও নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান চৌধুরী, শেরপুর-২ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি শাহীন আলম, নালিতাবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক জাহিদুল ইসলাম রোমান, ফিরোজ-লিটন স্পোর্টস ফাউন্ডেশনের চেয়ারম্যান ফিরোজ আলম, বিশিষ্ট সমাজসেবক রবিউল আলম ইউসুফ, তরুণ সমাজসেবক উবাইদুল ইসলাম সোহাগ, পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও উর্ধ্ব সিড়ি ক্রীড়া চক্রের সভাপতি আহাম্মদ আলী মাষ্টার।এলাকায় মাদক বিরোধী গণসচেতনতা তৈরি করতে ফিরোজ-লিটন স্পোর্টস ফাউন্ডেশনের আয়োজনে ও উর্ধ্বসিড়ি ক্রীড়া চক্রের পরিচালনায় এই খেলায় ১নং পোড়াগাঁও ইউনিয়নের ৯টি ওয়ার্ডের খেলোয়াররা অংশগ্রহন করেন। সোমবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ড পলাশীকুড়া ও ৪নং ওয়ার্ড বুরুঙ্গা অংশগ্রহন করেন। এতে ৪নং ওয়ার্ড বুরুঙ্গা ৩-১ গোলে চ্যাম্পিয়ান হয়। পরে অতিথিরা চ্যাম্পিয়ান দলের হাতে ট্রফি ও ক্রেষ্ট তুলে দেন। ফাইনাল খেলাটি এলাকার শতশত ক্রীড়ামোদী দর্শক উপভোগ করেন।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত