প্রিন্ট এর তারিখ : ১৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬
স্থানীয় নির্বাচন: আইনশৃঙ্খলা নিয়ে সিইসি-আইজিপির বৈঠক
নিউজ ডেস্ক ||
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন। মঙ্গলবার (১৮ আগস্ট) নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠক শেষে আইজিপি সাংবাদিকদের বলেন, আসন্ন স্থানীয় নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সিইসির সাথে আলোচনা হয়েছে। বাহিনীর পক্ষ থেকে শিগগিরই বিস্তারিত ইসিকে অগ্রগতি জানানো হবে।আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি। এক্ষেত্রে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত