প্রিন্ট এর তারিখ : ২৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ইরানের প্রেসিডেন্টের অভিনন্দন
নিউজ ডেস্ক ||
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।শুক্রবার (২১ আগস্ট) পাঠানো এক অভিনন্দন বার্তায় বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার ও গভীর করার বিষয়ে ইরানের দৃঢ় প্রত্যয়ের কথা জানান তিনি।বার্তায় মাসুদ পেজেশকিয়ান বলেন, বাংলাদেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান জাতীয় সংসদের সদস্যদের আস্থা মির্জা ফখরুলের দূরদর্শিতা, প্রতিশ্রুতি এবং গণতন্ত্র সুসংহত করতে তাঁর প্রশংসনীয় অবদানের প্রতিফলন।নতুন নেতৃত্বের সূচনার মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের জন্য স্থিতিশীলতা, সমৃদ্ধি ও অগ্রগতির নতুন অধ্যায় শুরু হবে বলে আশা প্রকাশ করেন ইরানের প্রেসিডেন্ট।অভিনন্দন বার্তায় তিনি বাংলাদেশ ও ইরানের দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ইরানের বহুমুখী সহযোগিতা আরও সম্প্রসারণে তাঁর দেশের পূর্ণ প্রতিশ্রুতির কথা জানান।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত