প্রিন্ট এর তারিখ : ২৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬
শেরপুরে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
স্টাফ রিপোর্টার ||
শেরপুরে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার শেরপুর শহর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলা আমির মাওলানা হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শেরপুর জেলা সহকারী সেক্রেটারি ও ভিপি মু. গোলাম কিবরিয়া।শেরপুর শহর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি ডা. হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি এম এ আজিজ মদিনা।আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত