প্রিন্ট এর তারিখ : ২৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬
নকলা ও নালিতাবাড়ীর ২২৫ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার ||
শেরপুরের নকলা ও নালিতাবাড়ী উপজেলার ২২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে সংসদ সদস্যের অনুকূলে বরাদ্দ করা ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করা এবং তরুণদের মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখার লক্ষ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।শনিবার (২২ আগস্ট) নকলা উপজেলা পরিষদ হলরুম ও নালিতাবাড়ী উপজেলা পরিষদের সভাকক্ষে পৃথক অনুষ্ঠানে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী।অনুষ্ঠানে, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন অ্যানি, নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিপন চন্দ্র গোপ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ মো. খোরশেদুর রহমান ও শিক্ষক, ক্রীড়া শিক্ষক, রাজনৈতিক নেতা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।নকলা উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সেখানে ১১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।অন্যদিকে, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ১১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী। এসবের মধ্যে ৫০টি ফুটবল, ১৩টি ভলিবল, ৩০টি ব্যাডমিন্টন ও ২টি দাবা সামগ্রী রয়েছে।এ সময় নালিতাবাড়ীর অনুষ্ঠানে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান, নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ নুরুল আমিন, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লিটন, উপজেলা শ্রমিক দলের সভাপতি হুমায়ুন কবিরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।পৃথক অনুষ্ঠানেই বক্তারা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে তরুণদের মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা সম্ভব। এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে খেলাধুলার পরিবেশ আরও সমৃদ্ধ করবে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত