প্রিন্ট এর তারিখ : ২৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬
শেরপুরে প্রকল্প বাস্তবায়নে অগ্রগতি বিষয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ||
শেরপুর পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প সহ চলমান সকল উন্নয়ন প্রকল্প সমূহের বাস্তবায়ন ও অগ্রগতি বিষয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২২ আগস্ট) সকালে শেরপুর পৌরসভা কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান কবির আহামদ।জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকার সভাপতিত্ব এ সভায় পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েজ মো. বজলুল করিম, ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. খোরশেদ আলম সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।সভা শেষে প্রধান অতিথি শেরপুর পৌরসভার বেশ কিছু উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন। এগুলোর মধ্যে রয়েছে পৌরসভার দৃষ্টিনন্দন ছাদবাগান, জ্ঞানের আলো ছড়ানো পৌর গ্রন্থাগার ও জাদুঘর এবং শিশু-কিশোরদের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত