প্রিন্ট এর তারিখ : ২৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬
নালিতাবাড়ীতে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
এম. সুরুজ্জামান ||
শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরের তারাগঞ্জ মধ্যবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) দুপুরে শেরপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।সুত্র জানায়, বাজার মনিটরিং অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯- এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে পৌরশহরের ৫টি প্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে তাৎক্ষণিকভাবে আরোপিত জরিমানার অর্থ আদায় করা হয়েছে।এ সময় নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী ইন্সপেক্টর মো. সুলতান মাহমুদসহ শেরপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।অভিযানে অংশগ্রহনকারী কর্মকর্তারা জানান, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, বাজারে পণ্যের মূল্য ও মান নিয়ন্ত্রণ এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া জনস্বার্থে বাজার মনিটরিং ও অভিযান চলমান থাকবে বলেও তারা উল্লেখ করেন।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত