প্রিন্ট এর তারিখ : ১১ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬
শেরপুরে বাংলা নববর্ষ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিউজ ডেস্ক ||
আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে জেলা সরকারি গণগ্রন্থাকারের আয়োজনে রচনা, কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।১১ এপ্রিল শনিবার বিকেলে জেলা সরকারি গণগ্রন্থাগারের হলরুমে অনুষ্ঠিত এসব প্রতিযোগিতায় লাইব্রেরিয়ান সিরাজুম মুনিরার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা চলাকালে শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ ও জেলা গতগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান আকলিমা বেগম সহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় পৃথক তিনটি করে ছয়টি এবং কুইজ প্রতিযোগিতায পৃথক দুইটি গ্রুপে মোট আটটি গ্রুপে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শিশুরা আবহমান গ্রাম বাংলার চিত্র এবং বাঙালির ঐতিহ্য পহেলা বৈশাখ এর কৃষ্টি-কালচার ও বিভিন্ন মেলার দৃশ্য তুলে ধরেন।প্রতিযোগিতায় বিজয়ীদের পরবর্তীতে সুবিধা জনক সময়ে পুরস্কার বিতরণ করা হবে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত