প্রিন্ট এর তারিখ : ২৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬
জামালপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় হামলার শিক্ষার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সংবাদ সম্মেলন
ফজলে এলাহী মাকাম , স্টাফ রিপোর্টার ||
জামালপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় হামলার স্বীকার হয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তার স্বজনরা। বুধবার ২৬ আগষ্ট সকালে জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থী রাফি আহমেদ ও তার পরিবার। শিক্ষার্থী রাফি আহমেদ বলেন, সম্প্রতি মাদারগঞ্জ উপজেলার জোনাইল নয়াপাড়া গ্রামের কতিপয় সাঈদ, মনির ও সেলিম সরকারসহ মাদক কারবারিদের বিরুদ্ধে কথা বলায় তাকে মেরে ফেলার হুমকি দেয়। বিষয়টি পুলিশকে জানালে থানায় অভিযোগ করার কথা বলে পুলিশ। পরে গত ২৩ আগষ্ট মাদারগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করতে গেলে থানার সামনে তাদের উপর হামলা ও মারধর করে অভিযুক্তরা। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে ও অভিযুক্তদের বিচারের দাবি জানান ভুক্তভোগীরা।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত