প্রিন্ট এর তারিখ : ১১ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬
নবনির্বাচিত দুই এমপির শপথ রোববার
নিউজ ডেস্ক ||
বগুড়া-৬ ও শেলপুর-১ আসন থেকে নবনির্বাচিত দুই সংসদ সদস্য (এমপি) রেজাউল করিম বাদশা ও মাহমুদুল হক রুবেলের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে রোববার (১২ এপ্রিল)। এদিন দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে নতুন দুই এমপিকে শপথ পড়াবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সূত্র জানায়, স্পিকারের কাছে শপথ নেওয়ার পর নবনির্বাচিত দুই সংসদ সদস্য রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করবেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।এর আগে গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) বগুড়া-৬ আসনের (সদর) উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম (বাদশা) বেসরকারিভাবে জয়ী হন। তিনি ৭৬ হাজার ৭৭২ ভোটের ব্যবধানে জামায়াতের প্রার্থী আবিদুর রহমানকে (সোহেল) পরাজিত করেন।একই দিন অনুষ্ঠিত শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক (রুবেল)। তিনি ১ লাখ ১৯ হাজার ৬৬ ভোটের ব্যবধানে জামায়াতের প্রার্থী মাসুদুর রহমানকে পরাজিত করেন।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে প্রথমে নির্বাচিত হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা-১৭ আসনেও তিনি নির্বাচিত হন। পরে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বগুড়া-৬ আসনটি তিনি ছেড়ে দেন। ফলে শূন্য হয় আসনটি এবং সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।অন্যদিকে, শেরপুর-১ আসনে একজন বৈধ প্রার্থী নির্বাচনের আগে মৃত্যুবরণ করায় আসনটির ভোটগ্রহণ স্থগিত রাখা হয়। ১২ ফেব্রুয়ারি সেখানে ভোট হয়নি। গত ৯ এপ্রিল বগুড়া-৬ এর সঙ্গে শেরপুর-১ আসনেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত