প্রিন্ট এর তারিখ : ১১ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬
রাজনীতিতে নাম লেখাচ্ছেন বর্ষা!
নিউজ ডেস্ক ||
রূপালি পর্দার তারকাদের রাজনীতির ময়দানে নাম লেখানোর বিষয়টি নতুন কিছু নয়। দেশীয় চলচ্চিত্রের অনেক দাপুটে অভিনয়শিল্পী রাজনীতির অঙ্গনে পা রেখেছেন, হয়েছেন জনগণের প্রতিনিধি। সেই পথ অনুসরণ করে এবার অভিনয়কে বিদায় জানান বর্ষা রাজনৈতিক ক্যারিয়ারের যাত্রা শুরু করতে যাচ্ছেন। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁর স্বামী ও চিত্রনায়ক অনন্ত জলিল এই তথ্য জানান। তিনি বলেন, ‘বর্ষা হয়তো আজ হোক, কাল হোক পলিটিক্স (রাজনীতি) করবে। সে নেত্রী হিসেবে খুব ভালো। তার এ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার খুব ভালো। সে যখন গ্রামে যায়, নিজের হাতে আট-নয় ঘণ্টা দাঁড়িয়ে সাহায্য করে। আমরা আছি না কয়েকজনকে দিয়ে দিলাম, তারপর চলে গেলাম- এমনটা বর্ষা করে না।’জলিল আরও বলেন, বর্ষা স্কুল ব্যাগে টাকা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা, সকাল থেকে বিকেল পর্যন্ত দাঁড়িয়ে থেকে নিজ হাতে মানুষের মাঝে বিতরণ করে। তার মনে প্রবল দেশসেবা করার ইচ্ছা আছে।রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে অনন্ত জলিল জানান, সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে আগে যুক্ত না থাকলেও, দেশসেবা করতে গেলে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম প্রয়োজন হয়। এ সময় তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ-এর কথাও উল্লেখ করেন।তিনি বলেন, ‘এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহর কথাগুলো দেখুন, তিনি একদম সরাসরি সত্য কথাগুলো বলেন। সবার সামনে স্পষ্ট করে বলেন যে, কেউ চাঁদা তুলতে পারবে না, অন্যায় করতে পারবে না। সৎ পথে থেকেও তো নেতৃত্ব দেওয়া যায়!’ অভিনেতার মতে, সৎভাবে কাজ করলে জনগণ কখনও কাউকে প্রত্যাখ্যান করে না। তিনি বলেন, ‘কেউ যদি সৎ থাকে আমার মনে হয় না জনগণ তাকে দেশ থেকে তাড়িয়ে দেবে। আমি যদি সৎ মানুষ হই, তবে আমাকে কেন তাড়াবে? এটাই হলো আমার মূল বক্তব্য।’
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত