প্রিন্ট এর তারিখ : ৩০ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬
দেশের তিন জেলায় নতুন পুলিশ সুপার
নিউজ ডেস্ক ||
নারায়ণগঞ্জ, মাদারীপুর ও পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, মাদারীপুর জেলার এসপি মোহাম্মদ হাবিবুর রহমানকে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।এছাড়া পিবিআইয়ের পুলিশ সুপার মো. ফজলে এলাহীকে মাদারীপুর জেলার এসপি ও ডিএমপির লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানকে পিরোজপুর জেলার এসপি হিসেবে বদলি করা হয়েছে।বদলির আদেশে বলা হয়, এ আদেশ কার্যকর করা হবে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত