প্রিন্ট এর তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬
ব্যবসায় নামছেন তানজিন তিশা
নিউজ ডেস্ক ||
অভিনয়ের বাইরেও তারকারা জড়িত থাকেন বিভিন্ন পেশায়। কেউ চাকরি করেন, কেউবা ব্যাবসা। দেশের বিনোদন অঙ্গনের তারকারাও এর ব্যতিক্রম নন। এবার সে দলে নাম লেখালেন অভিনেত্রী তানজিন তিশা। খাবারের ব্যবসায় নেমেছেন তিশা। রাজধানীর বনানীতে চালু হতে যাচ্ছে তাঁর রেস্তোরাঁ ‘ও রিয়েল’। ৬ সেপ্টেম্বর থেকে পথচলা শুরু হবে রেস্টুরেন্টটির। এরইমধ্যে প্রচারণা শুরু করেছেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে খোলা হয়েছে ‘ও রিয়েল’-এর পেজ। নিজের ফেসবুক পেজেও তিশা দিয়েছেন শেয়ার। রিলসে আলো ছায়ায় ধরা দিয়েছে রেস্তোরার অন্দর। প্রচারণামূলক বার্তায় বলা হয়েছে, অসাধারণ কিছু পরিবেশনের জন্য প্রায় প্রস্তুত ও রিয়েল।তানজিন তিশা ব্যস্ত আছেন নাটক-সিনেমা নিয়ে। বড়পর্দায় তার অভিসেক হচ্ছে শাকিব খানের সঙ্গে। সোলজার সিনেমায় দেখা যাবে তাকে। ছবিটি নির্মাণ করছেন সাকিব ফাহাদ। দেশ-বিদেশের বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ করা হয়েছে সিনেমাটির। বর্তমানে শেষ প্রান্তে ছবিটির কাজ।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত