প্রিন্ট এর তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬
নালিতাবাড়ীতে বিএনপির একাংশের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
এম. সুরুজ্জামান ||
শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পৃথকভাবে পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য মো. আনোয়ার হোসেন ভিপি’র নেতৃত্বে পৃথকভাবে উপজেলা শহরের গড়কান্দা মহল্লায় অবস্থিত নিজ কার্যালয়ে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে দোয়া, আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।এ সময় অনুষ্ঠানে উপজেলা এবং পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠার ইতিহাস, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, গণতন্ত্র, মানুষের অধিকার ও কল্যাণে বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরেন।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত