প্রিন্ট এর তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬
শ্রীবরদীতে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংককিং শাখা উদ্বোধন
শ্রীবরদী প্রতিনিধি ||
শেরপুরের শ্রীবরদী'র কাকিলাকুড়া চৌরাস্তা বাজারে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়েছে। বুধবার (০২ সেপ্টেম্বর) বিকালে কাকিলাকুড়া চৌরাস্তা দক্ষিণ বাজারে এ শাখা উদ্বোধন করা হয়। বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ' র সভাপতিত্বে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন ঘোষণা করেন কাকিলাকুড়া একে উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান।পল্লী চিকিৎসক ও যুবদল নেতা আনোয়ারুল হক রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং এর এরিয়া ম্যানেজার অভিজিৎ রায়। অন্যানের মাঝে বক্তব্য রাখেন ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং এর মাস্টার এজেন্ট আব্দুল মান্নান, অবসরপ্রাপ্ত সমবায় কর্মকর্তা আব্দুর রহিম, কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল হোসেন খাঁন, অবসরপ্রাপ্ত শিক্ষক আবু তাহের সাদা, কমান্ডার মতিউর রহমান একাডেমির পরিচালক মোস্তাফিজুর রহমান প্রমুখ। এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত