প্রিন্ট এর তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬
পুলিশের ভেতরের ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি
নিউজ ডেস্ক ||
‘শিশু নিখোঁজের ঘটনা আগেও ছিল। এখন গণমাধ্যমে ফলাও করে প্রচারের বিষয়টিকে ষড়যন্ত্রমূলক’ বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। ‘হলুদ সাংবাদিকরা’ ষড়যন্ত্র করছে জানিয়ে তিনি বলেন, ‘পুলিশের ভেতরেও ষড়যন্ত্রকারী আছে। তাদের চিহ্নিত করা হয়েছে।’আজ শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে পরিচ্ছন্নতা কার্যক্রমের কর্মসূচিতে এসে এসব কথা বলেন আইজিপি।‘সরকারকে বিব্রত করতে সোস্যাল মিডিয়ায় গুজব ছড়ানো হচ্ছে। কী করা যাবে আর কী করা যাবে না—এ বিষয়ে একটা নীতিমালা থাকা প্রয়োজন’ বলে মনে করেন আইজিপি।এর আগে সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে কমিউনিটি ব্যাংকের উদ্যোগে আয়োজিত ‘আমার শহর, আমার দেশ-পরিচ্ছন্নতায় বদলে যায় বাংলাদেশ’ অনুষ্ঠানে বক্তব্য দেন আইজিপি।নিম গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন আইজিপি মো. আলী হোসেন ফকির এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম।এই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আইজিপি বলেন, ‘আইনের ফাঁকফোকরের কারণে মাদক ব্যবসায়ী, ছিনতাইকারীসহ অন্যান্য অপরাধীদের বেশি দিন কারাগারে রাখা সম্ভব হচ্ছে না।’
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত