প্রিন্ট এর তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬
পরিকল্পিত ও আধুনিক নকলা পৌরসভা গড়তে মহাপরিকল্পনার ৩য় পরামর্শ সভা
নকলা প্রতিনিধি ||
শেরপুরের নকলা পৌরসভার সার্বিক ও পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে ‘১৫ পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক ৩য় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (৬ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রোগ্রাম (IUGIP)-এর আওতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভাটি বাস্তবায়ন করে নকলা পৌরসভা।সভায় নকলা পৌরসভার মহাপরিকল্পনার খসড়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে পরিকল্পিত অবকাঠামো উন্নয়ন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা এবং নাগরিকদের উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জাহাঙ্গীর আলম, পৌর নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসানসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।এ সময় অংশগ্রহণকারীরা নকলা পৌরসভার টেকসই ও পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন মতামত ও মূল্যবান পরামর্শ প্রদান করেন।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত