প্রিন্ট এর তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬
নালিতাবাড়ীতে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি
এম. সুরুজ্জামান ||
শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব মদের আনুমানিক মূল্য ২ লাখ ৪৬ হাজার টাকা।বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়ন সুত্র এই তথ্য নিশ্চিত করেছেন। সুত্র জানায়, চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার দিবাগত রাতে নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওধারা কাটাবাড়ী পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহলদল। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।এ বিষয়ে ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং যে কোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সদস্যরা দিনরাত দায়িত্ব পালন করছেন।তিনি আরো বলেন, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালানী মালামাল ও অবৈধ অনুপ্রবেশরোধে বিজিবির এমন ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত