প্রিন্ট এর তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইগাতীতে মাহিন্দ্র গাড়ী উল্টে চালক নিহত
স্টাফ রিপোর্টার ||
শেরপুরের ঝিনাইগাতীতে চোরাই অবৈধ বালু পরিবহনের সময় মাহিন্দ্র গাড়ী উল্টে মিজান মিয়া (২০) নামে এক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া পাঁচ নম্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজান মিয়া উপজেলার সন্ধ্যাকুড়া গ্রামের মরহুম কুটন মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো মিজান মিয়া একটি মাহিন্দ্র গাড়ী নিয়ে বাকাকুড়া এলাকায় যান অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের জন্য । বালু বোঝাই করে গাড়ীটি নিয়ে যাওয়ার সময় উঁচু-নিচু ও দুর্গম সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রটি উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়ে চালক মিজান মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম. নুর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত