প্রিন্ট এর তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬
জামালপুরে মুবাল্লিগ ট্রাভেলসে ভ্রাম্যমান আদালতে জরিমানা
ফজলে এলাহী মাকাম , স্টাফ রিপোর্টার ||
জামালপুর শহরের হাসপাতাল রোড এলাকায় মোবাল্লিগ ট্রাভেলস’ নামে ভুয়া ট্রাভেল এজেন্সি পরিচালনা করায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর সকালে এ অভিযান পরিচালন করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমন হোসেন । এ সময় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত ‘মোবাল্লিগ ট্রাভেলস’ নামে ভুয়া ট্রাভেল এজেন্সি পরিচালনা এবং মিথ্যা ও প্রতারণামূলক তথ্যসম্বলিত ভিজিটিং কার্ড বিতরণের সময় এজেন্সিটির মালিক মোঃ আমির হামজা কে হাতেনাতে আটক করা হয়।পরে আটককৃত মোঃ আমির হামজাকে বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর আওতায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জামালপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত