প্রিন্ট এর তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে জামালপুর সদরে ৩ দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
ফজলে এলাহী মাকাম , স্টাফ রিপোর্টার ||
দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬ বাস্তবায়নের অংশ হিসেবে জামালপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ৩ দিনব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি শুরু হয়েছে।শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জামালপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।এসময় জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার উপস্থিত ছিলেন। বিএনসিসি, বাংলাদেশ স্কাউটস, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পানি জমে থাকা স্থান পরিষ্কারের ওপর গুরুত্ব দেওয়া হয়।উদ্বোধনকালে সংসদ সদস্য এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। শুধু প্রশাসনের উদ্যোগে নয়, নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে সবাইকে এ কার্যক্রমে সম্পৃক্ত হতে হবে।তিনি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানকে কার্যকর করতে আগামী তিন দিন বিভিন্ন পর্যায়ে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত