প্রিন্ট এর তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬
শেরপুরে বক শিকারিরর কারাদণ্ড
স্টাফ রিপোর্টার ||
শেরপুরে বক শিকারের অপরাধে মো. রফিক (৪৫) নামে এক ব্যাক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পঞ্চাশ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে শেরপুর জেলা সদরের সাপমারি গ্রামে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান এ দণ্ড প্রদান করেন।শেরপুর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্রে জানা গেছে, রোববার ভোরে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী গ্রামের একজন বক শিকারী ফাঁদ দিয়ে বক শিকার করছিলেন । খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে বক শিকারের একটি ফাঁদ ও একটি বকসহ নকলা উপজেলার পিঁপড়াকান্দি গ্রামের মো. রফিককে আটক করেন। পরে ৃতাকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬ এর ৪১(৩) ধারা লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পঞ্চাশ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এ সময় জনগণকে সচেতন করার জন্য লিফলেট বিতরণ করা হয়।বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, বিচার কার্য শেষে আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত