প্রিন্ট এর তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
নিউজ ডেস্ক ||
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভারতীয় সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে ওপারের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে এ ঘটনা ঘটে। সেখানকার একটি হাসপাতালে গতকাল শনিবার সকালে তার মৃত্যু হয়।নিহত আসাদুল হকের (৩৮) বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ইদ্রইল গ্রামে। আজ রবিবার সংবাদ বিজ্ঞপ্তিতে তার মৃত্যুর তথ্য জানিয়েছে বিজিবি।তাতে বলা হয়েছে, শুক্রবার রাত ১টা ৩৫ মিনিটে এ ঘটনা ঘটে। পীরগঞ্জের সীমান্ত থেকে ভারতের প্রায় দেড় কিলোমিটার ভেতরে রায়গঞ্জ এলাকায় বাংলাদেশিদের একটি দলের ওপর গুলি চালায় বিএসএফের চকশিবানন্দ ক্যাম্প। গুলিবিদ্ধ হলে আসাদুলকে সেখানকার একটি হাসপাতালে নেওয়া হয়।নিহত আসাদুলের বিরুদ্ধে মাদক ও মানব পাচারের একাধিক মামলা আছে বলেও জানা গেছে বিজিবি সূত্রে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, তার মরদেহ ফেরাতে ভারতের ৬৩ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবির দিনাজপুর ব্যাটালিয়ন-৪২।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত