প্রিন্ট এর তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬
মেলান্দহে অবৈধ ইটের ভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর
ফজলে এলাহী মাকাম , স্টাফ রিপোর্টার ||
জামালপুরের মেলান্দহ উপজেলায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার ১৬ সেপ্টেম্বর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, জামালপুরের উদ্যোগে উক্ত মোবাইল কোর্টে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়, জামালপুরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইমন হোসেন।এ সময় মেলান্দহ পৌরসভার ফুল চেন্নাই এলাকায় মেসার্স মুন্না ব্রিকস (মেসার্স শেখ ব্রিকস্) (ফিক্সড চিমনি) ইটভাটার চিমনি ও কিলন গুড়িয়ে দেয়া হয়। মোবাইল কোর্টে পরিবেশ অধিদপ্তর জামালপুরের সহকারী পরিচালক এ, কে, এম, ছামিউল আলম কুরসি, পরিদর্শক সঞ্জিত বিশ্বাস ও অন্যান্য কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন। সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি বলেন, ফিক্সড চিমনীসহ অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের আভিযান অব্যাহত থাকবে।মোবাইল কোর্টে সহযোগীতা প্রদান করেন সদর ও মেলান্দহ থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মেলান্দহ।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত