প্রিন্ট এর তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬
আওয়ার শেরপুর’ অ্যাপ উদ্বোধন
স্টাফ রিপোর্টার ||
‘আওয়ার শেরপুর’ নামে একটি অ্যাপ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অ্যাপ উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, শেরপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি আলহাজ্ব আরিফ হোসেনসহ জেলার বিভিন্ন পরিবহনের মালিক এবং অ্যাপসের মাধ্যমে উপকারভোগী শিক্ষার্থী ও সুধীজন এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আওয়ার শেরপুর এর উদ্যোক্তা মোঃ দেলোয়ার হোসেন বলেন, এই অ্যাপ এর মাধ্যমে অনলাইনে বাসের টিকিট বুকিং, রিজার্ভ সার্ভিস বুকিং, স্থানীয় ব্রেন্ডিং পণ্যের তথ্য, পর্যটন ও জরুরি তথ্য পাওয়া যাবে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত