প্রিন্ট এর তারিখ : ১৩ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬
শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নিউজ ডেস্ক ||
শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ এপ্রিল রবিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত এই সভায় বক্তব্য রাখেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম।সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। এসময় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা আনয়নসহ শহরের যানজট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও মাদক নির্মূলে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মিজানুর রহমান ভূঁঞা, এনএসআইয়ের উপপরিচালক মো. ইফতেখারুল হক, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক, জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন প্রমুখ।ওইসময় জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সরকারি বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা অংশ নেন।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত