প্রিন্ট এর তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬
শেরপুরে ডপস পরিবারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ||
শেরপুরে আত্মকর্মসংস্থান ও উন্নয়ন ভাবনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর ) সকাল ১০টায় শহরের গৌরীপুরস্থ ডপস ক্যাডেট মেসের ক্লাসরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে শেরপুরের পাঁচটি উপজেলার ডপস সদস্যদের পরিবারের প্রায় একশ অভিভাবক অংশগ্রহণ করেন।সভায় আত্মকর্মসংস্থান সৃষ্টি, পরিবারের আর্থ-সামাজিক উন্নয়ন, স্বাবলম্বী হওয়ার বিভিন্ন উপায়সহ সদস্যদের পরিবারের উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত অভিভাবকেরা বিভিন্ন বিষয়ে পরামর্শ ও দিকনির্দেশনা চান।মতবিনিময় সভায় আলোচনা করেন ডপস এর সভাপতি সার্জেন্ট শহিদুর রহমান, শিক্ষক রবিউল ইসলাম এবং ডপস এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শাহীন মিয়া বিএসপি।বক্তারা বলেন, শিক্ষার পাশাপাশি পরিবারের আর্থিক সক্ষমতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা গেলে দরিদ্র ও পিছিয়ে থাকা পরিবারগুলো ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবে। এ লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা ও পরিকল্পিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত