প্রিন্ট এর তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইগাতীতে কূপ খনন করতে গিয়ে নিহত কোচের পরিবারকে গাভী উপহার
জাহিদুল হক মনির , স্টাফ রিপোর্টার, ঝিনাইগাতি ||
কূপ খননের সময় স্বামীকে হারিয়েছেন জয়ন্ত্রী কোচ। স্বামীহারা এই নারীর পরিবারের আয়-রোজগারের একটি পথ তৈরি করতে তার হাতে দুধাল গাভী তুলে দিয়েছে ফরিদা হক ফাউন্ডেশন।রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার উত্তর শালচুড়া এলাকায় নিহত নারায়ণ কোচের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী জয়ন্ত্রী কোচের হাতে গাভীটি তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ফরিদা হক দিপা। এ সময় তিনি পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন। ফরিদা হক দিপা শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলের সহধর্মিণী।গত বছর উত্তর শালচুড়ায় কূপ খননের সময় দুর্ঘটনায় নারায়ণ কোচ ও তার ভায়রা ভাই নিরঞ্জন কোচ নিহত হন। স্বামীকে হারানোর পর পরিবার নিয়ে কঠিন সময় পার করছেন জয়ন্ত্রী।গাভী পেয়ে জয়ন্ত্রী কোচ বলেন, এই সহায়তা তাদের পরিবারের জন্য অনেক উপকারে আসবে। তিনি ফরিদা হক দিপা ও ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান।এ সময় সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলের কন্যা রুবাইদা হক রিমঝিমসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত