প্রিন্ট এর তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬
নালিতাবাড়ীতে জেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
স্টাফ রিপোর্টার ||
নবগঠিত শেরপুর জেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে নালিতাবাড়ী উপজেলা ও শহর যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান তারা ও শহর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলামের নেতৃত্বে এ আনন্দ মিছিল বের হয়। মিছিলটি স্থানীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা ও শহর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত