প্রিন্ট এর তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬
জামালপুর মডেল আলিম মাদ্রাসার জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও আইসিটি ল্যাবের উদ্বোধন
ফজলে এলাহী মাকাম , স্টাফ রিপোর্টার ||
জামালপুর মডেল আলিম মাদ্রাসায় ২০২৬ সালের জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও আইসিটি ল্যাবের উদ্বোধন করা হয়েছে। বুধবার ২৩ সেপ্টেম্বর সকালে সংবর্ধনা ও আইসিটি ল্যাবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।জামালপুর মডেল মাদ্রাসার অধ্যক্ষ শাহাদাত হোসেন মিলনের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ মোজাম্মেল হক,বকশীগঞ্জের কেআরাই কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ নুরুজ্জামান নুরী সহ আরো অনেকে।এ সময় বক্তারা ময়মনসিংহ বিভাগের মাদ্রাসা বোর্ডে সর্বোচ্চ জিপিএ প্রাপ্ত জামালপুর মডেল মাদ্রাসার জিপিএ ৫ প্রাপ্ত ১৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি,ইসলামের নীতি নৈতিকতার শিক্ষা গ্রহণ করার সাথে সাথে প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত হয়ে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান। এর আগে জামালপুর মডেল মাদ্রাসার আইসিটি ল্যাবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত