প্রিন্ট এর তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬
জামালপুরে অপহরণ ও ধর্ষণ মামলায় দুইজনের যাবজ্জীবন
ফজলে এলাহী মাকাম , স্টাফ রিপোর্টার ||
জামালপুরে পৃথক অপহরণ ও ধর্ষণ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন এবং আরও দুই আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।বুধবার ২৩ সেপ্টেম্বর জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট ফজলুল হক জানান, সদর থানার স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় আলামিন ও সাইদুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আলামিনকে ৩ লাখ এবং সাইদুর রহমানকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, দেওয়ানগঞ্জ থানার নাবালিকা অপহরণ মামলায় ১৪ বছর বয়সী আসামি স্বাধীনকে শিশু আইনে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত।এছাড়া ইসলামপুর থানার অপহরণ মামলায় শ্রী জয় দাসকে পৃথক দুই ধারায় ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত