প্রিন্ট এর তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬
নালিতাবাড়ীতে ৪৪ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার
এম. সুরুজ্জামান ||
শেরপুরের নালিতাবাড়ীতে ৪৪ বোতল বিদেশি মদসহ সজিব ইসলাম নামে ২৫ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪ জামালপুর ক্যাম্পের সদস্যরা। শনিবার (২৬ সেপ্টেম্বর) গ্রেপ্তার যুবককে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করার পর শেরপুর আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ।এসআরবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে উপজেলার নন্নী ইউনিয়নের নন্নী বাজার সংলগ্ন পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা একটি কার্টন থেকে বিশেষ কায়দায় রাখা ৪৪ বোতল বিদেশি মদ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজিব দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে তা দেশের বিভিন্নস্থানে বিক্রির কথা জানিয়েছে।নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দেবাশীষ দত্ত বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার সজিব ইসলামকে শনিবার শেরপুর আদালতে প্রেরন করা হয়েছে।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত