প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬
শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় সাবান জব্দ
স্টাফ রিপোর্টার ||
শেরপুরের শ্রীবরদী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জনসন বেবি সাবান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ডুমুরতলা এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় সাবান পাচারের চেষ্টা করছিল। বিজিবির টহল দল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় জনসন বেবি সাবান জব্দ করতে সক্ষম হয় । তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজীম বায়েজিদ রোববার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা এসব ভারতীয় সাবানের সিজার মূল্য ৬ লাখ ৫২ হাজার ৫০০ টাকা।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত