প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬
নালিতাবাড়ীতে আনসার ভিডিপির বৃক্ষরোপন কর্মসুচী পালিত
এম. সুরুজ্জামান ||
শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা আনসার ভিডিপির আয়োজনে বৃক্ষরোপন কর্মসুচী পালিত হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সীমান্ত সড়কের বারোমারী সেন্ট লিও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হতে বুরুঙ্গা ব্রীজ পর্যন্ত এই কর্মসুচী পালন করা হয়।এতে সীমান্ত সড়কের দুই পাশে দুইশত তালবীজ ও ঔষুধী গাছের চারা রোপণ করা হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা আনসার ভিডিপির কমান্ডেন্ট মো. আলমগীর হোসেন সরদার, উপজেলা প্রশিক্ষক মো. আল আমীন, পোড়াগাঁও ইউনিয়ন দলনেতা মো. মেহেদী হাসানসহ ওই ইউনিয়নের আনসার ও ভিডিপির সদস্যগণ।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত