প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬
শ্রীবরদী সীমান্তে ১১৬ বোতল ভারতীয় মদ জব্দ
স্টাফ রিপোর্টার ||
মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৭ সেপ্টেম্বর) শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এ অভিযান চালানো হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজীম বায়েজিদ রোববার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা এসব ভারতীয় মদের সিজার মূল্য ১ লাখ ৭৪ হাজার টাকা।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত