প্রিন্ট এর তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
জামালপুর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
ফজলে এলাহী মাকাম , স্টাফ রিপোর্টার ||
ডিজিটাল যুগের সঠিক তথ্য নিশ্চিতকরণঃ অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। সোমবার ২৮ সেপ্টেম্বর সকালে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি সনাক এর আয়োজনে শহরের ফৌজদারি মোড় থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসকের মোহাম্মদ ইউসুপ আলী। অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিমের সভাপতি তে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন, সনাক সভাপতি শামীমা খান, সাংবাদিক ফজলে এলাহী মাকাম সহ অনেকে।এ সময় বক্তারা, তথ্য অধিকার আইন বাস্তবায়ন, সঠিক তথ্য উপস্থাপন করার পাশাপাশি জিডিটাল যুগে অপতথ্য প্রতিরোধে করে, ভুল তথ্যের মাধ্যমে গুজব না ছড়িয়ে, সকলকে সচেতন হয়ে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার জন্য আহ্বান জানান।
সম্পাদক : এস এ শাহরিয়ার মিল্টন
মাহফুজা প্লাজা, ৫মতলা, শেরপুর শহর , শেরপুর।
প্রয়োজনে : ০১৭১১৬৬৪২১৭ । মেইল : hellosherpurtimes@gmail.com
কপিরাইট © ২০২৬ SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত